×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-১৭
  • ১০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় আজ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এ অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান, আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের এর যুগ্ম-আহবায়ক আবু নাসের, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন সরকারিœ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, ইমাম, পুরহিত ও শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat