×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-১৭
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বত্র সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি গ্রামকে শহরে পরিণত করছে।
তিনি বলেন, সরকার দরিদ্র গ্রামবাসীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় এনেছে, কারণ তাদের জীবনযাত্রার পরিবর্তনের জন্য অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছে।
তিনি আরও বলেন, দেশে শতভাগ বিদ্যুত নিশ্চিত করা হয়েছে এবং একই সাথে সরকার গ্রামবাসীদের মাঝে নিরাপদ পানি সরবরাহের পরিকল্পনা নিয়েছে।
সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় গতকাল শুক্রবার জেলার বোদা উপজেলার ময়দানদীঘিতে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুজন বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে গত ১৪ বছরে দেশে কোনো খাবারের অভাব না থাকায় এখন গ্রামের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে।
তিনি বলেন, সরকার ৫০ লাখ পরিবারের মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করায় প্রায় ১ কোটি মানুষ কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য সেবা পাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ওহাহিদুজ্জামান সুজা, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
জনস্বাস্থ্য বিভাগ পাইপ লাইনের মাধ্যমে এই নিরাপদ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে ।
স্থানীয় সরকার মন্ত্রণালয় এই প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে।
প্রকল্পের কাজ শেষ হলে অন্তত ৬ শতাধিক পরিবার নিরাপদ খাবার পানি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat