×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-২১
  • ১০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলায় আজ ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২২৮ জন রোগীর মাঝে এককালিন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল আলম, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। অনুষ্ঠানে ২২৮ জন রোগীকে ৫০ হাজার টাকা হারে মোট ১ কোটি ১৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজ সেবা অধিদপ্তর মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat