×
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৯২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীকাল ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাবলি বাউন্সার’। সিনেমাটি ঘিরে বেশ কৌতূহল রয়েছে সিনেপ্রেমীদের। মধুর ভান্ডারকর পরিচালিত এই সিনেমাটিতে ভিন্ন এক তামান্নার দেখা পেতে যাচ্ছেন দর্শকরা।
এরইমধ্যে সিনেমাটির ট্রেলার, পোস্টারে তার ঝলক দেখেছেন তারা। শুধু তাই নয়, এই সিনেমার চরিত্রটিকে নিজের ক্যারিয়ারের সেরা অভিনয় মনে করছেন তামান্না। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন এই অভিনেত্রী।
তামান্ন বলেন, ‘মধুর ভান্ডারকর স্যার তার সিনেমায় নারীদের বরাবরই মূল্যায়ন করে থাকেন। এমনকি অভিনেত্রীদের সেরা অভিনয়টা বের করে আনতে তিনি সিদ্ধহস্ত। কাজের ক্ষেত্রে তিনি কখনও কম্প্রোমাইজ করেন না। শুরুতে এই চরিত্রটি নিয়ে বেশ ভয়ে ছিলাম। কারণ চরিত্রটির প্রয়োজনে হরিয়ানি শেখা, বুলেট চালানো, বিটবক্স শেখার মতো কঠিন কাজগুলো করতে হতো। এই জায়গাগুলোতে মধুর ভান্ডারকর স্যার কাজটি সহজভাবে করতে আমাকে দারুণ সহযোগিতা করেছেন। তিনি আমার ভেতর থেকে সেরাটা বের করে এনেছেন। আমি মনে করি, ক্যারিয়ারে এটাই আমার সেরা অভিনয়।’
বাবলি চরিত্রটি নিয়ে তিনি আরও বলেন, ‘সিনেমাটির গল্প শোনার পরই সুযোগটা পাওয়ার অপেক্ষায় ছিলাম। মনে হয়েছিল, এতদিন এই চরিত্রটিই খুঁজছিলাম। এরপর বাবলিকে নিজের মাঝে ধারণ করতে দীর্ঘদিন পরিশ্রম করেছি। আমার মনে হয়, সিনেমাটি দেখার পর অনেকেরই মনে হবে বাবলি সে নিজেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat