×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ বিরতির পর ফের পর্দায় দেখা যাবে সুস্মিতা সেনকে। ওয়েব সিরি়জ় ‘আর্যা’র তৃতীয় সিজনের নামভূমিকায় দেখা যাবে তাকে। তবে বলিউড পাড়ায় জল্পনা, ‘আর্যা’ ওয়েব সিরিজের পাশাপাশি বড় প্রযোজনা সংস্থার ব্যানারে আরও একটি ওয়েব সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।
আত্মজীবনীমূলক সেই সিরিজ়ে তাকে মহারাষ্ট্রের ট্রান্সজেন্ডার আন্দোলনের অন্যতম মুখ গৌরী সবন্তের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিরিজ়ের পরিচালনার দায়িত্বে থাকছেন মরাঠি পরিচালক রবি যাদব।
গৌরী সবন্তের নাম জন্মের পর ছিল গণেশ সবন্ত। মুম্বাইয়ে রূপান্তরকামীদের আর্থ-সামাজিক মানোন্নয়ন-সহ নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন গৌরী। ‘সখী চার চৌঘি ট্রাস্ট’ নামক সেবামূলক প্রতিষ্ঠানের কর্ণধারও এই রূপান্তরকামী। সবন্তের এই প্রতিষ্ঠান এইডসের সংক্রমণ রুখতে নানা পদক্ষেপ করে থাকে।
২০০১ সালে এক যৌনকর্মীর কন্যাসন্তানকে দত্তক নিয়ে রাতারাতি সংবাদ শিরোনামে চলে এসেছিলেন গৌরী। সেই কন্যাসন্তানের নাম রেখেছিলেন ‘গায়েত্রী’। সেই সময় তাকে ‘ভারতের প্রথম রূপান্তরকামী মা’-এর উপধী দেওয়া হয়েছিল।
গৌরীর প্রিয় ‘গায়েত্রী’ কিছু দিন আগেই একটি ছোট ভিডিওতে জানিয়েছিলেন, কীভাবে তাকে তার নতুন মা উদ্ধার করেছিলেন।
সেই ভিডিওতে গায়েত্রী আরও জানিয়েছিলেন, তিনি আইনজীবী হিসাবে জীবনে প্রতিষ্ঠিত হতে চান এবং তার রূপান্তরকামীদের লড়াইয়ে আইনি সহায়তা দিতে চান। সূত্র: আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat