×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলার কৃতি খেলোয়াড় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় দলের দুই নারী ফুটবলার সাথী বিশ্বাস ও ইতি রাণীকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
আজ দুপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দোহা।
বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, সাথী বিশ্বাস ও ইতি রাণীর প্রশিক্ষক শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি ও শহীদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে কৃতি দুই ফুটবলারের হাতে ক্রেস্ট ও ১ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat