×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর ৮৩তম সাঁজোয়া রিক্রুট ব্যাচ’র  শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আজ মঙ্গলবার বগুড়ার মাঝিরা সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে। 
এতে প্রধান অতিথি ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।
রিক্রুট ব্যাচ-২০২২’র সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি শপথ গ্রহণকারী রিক্রুটদের উদ্দেশ্য তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 
এ সময় তিনি আমাদের অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
 প্রধান অতিথি দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন। 
সমাপনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। 
শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে মোট ২৪৪ রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে সাঁজোয়া কোরে সৈনিক হিসেবে অন্তর্ভূক্ত হন। রিক্রুটদের মধ্যে সর্ব বিষয়ে শ্রেষ্ঠ পারদর্শিতা প্রদর্শন করায় রিক্রুট আবু বক্কর সিদ্দিককে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat