×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-১৩
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজন মারা গেছে। আগের দিন এই রোগে ২ জন মারা যায়। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে দশমিক ৬৫ শতাংশ। বুধবার করোনা শনাক্তের হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ। আজ কমে হয়েছে ৮ দশমিক ৯২ শতাংশ। 
আজ ৪ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৪৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৫৬ জন। 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ৪৫২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।
করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৮ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৯১ জন। শনাক্তের হার ৮ দশমিক ৩০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat