×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-২১
  • ৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় ইরানের সেনারা তেহরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের ওপর হামলা চালাতে মস্কো বাহিনীকে সাহায্য করছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ার মাটিতে রয়েছে এবং তারা ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে সহায়তা করছে।’
কিরবি বলেন, ক্রিমিয়ায় থাকা ইরানের নাগরিকরা হলেন প্রশিক্ষক এবং তারা কর্মীদের প্রযুক্তিগত সহযোগিতা করছেন। এক্ষেত্রে তাদের সহযোগিতা নিয়ে রুশরা ইউক্রেনে ড্রোন হামলা চালাচ্ছে। এতে ইউক্রেনের অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।
তিনি বলেন, ‘বর্তমানে তেহরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ায় সরাসরি জড়িয়ে পড়েছে। হামলায় ইরানের বিভিন্ন অস্ত্র ব্যবহার করায় ইউক্রেনের অনেক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কিরবি আরো বলেন, ‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এ সব অস্ত্র ব্যবহার করায় রাশিয়া ও ইরানের অস্ত্র বাণিজ্যের ওপর আমরা যুক্তরাষ্ট্রের সার্বিক নিষেধাজ্ঞা অব্যাহতভাবে জোরদার করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat