×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১০-২২
  • ৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ২০২৪ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ আছে। 
আর বাইডেনের পতœী জিল মনে করেন, তার পিছু হটা উচিত হবে না। 
শুক্রবার এমএসএনবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, আমি এখনও আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেইনি। কিন্তু এটি আমার ইচ্ছে। আমার আগ্রহ আগামী নির্বাচনেও অংশ নেয়ার। 
হোয়াইট হাউসের নেপথ্যের শক্তিশালী কন্ঠস্বর ফার্স্ট লেডি কি চাচ্ছেন এ রকম এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনিও চাচ্ছেন বাইডেন দ্বিতীয় মেয়াদে লড়াই করুক। তিনি তার পক্ষে আছেন বলেও আভাস দেন বাইডেন।
বাইডেন বলেন, আমার পতœী মনে করছেন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু করছি। সুতরাং এখান থেকে পিছু হটা উচিত হবে না।
যদিও এর আগে সেপ্টেম্বরে বাইডেন সিবিএস’কে দেয়া এক সাক্ষাতকারে আবারো নির্বাচন করার বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। 
আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৪ সালের নির্বাচনে ফিরে আসার চেষ্টা করবেন।
উল্লেখ্য, নভেম্বরে বাইডেনের বয়স ৮০ বছর হবে। তার বয়স ইস্যুটি ডেমোক্রেটদের জন্যে একটি কঠিন চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কারণ, এখন পর্যন্ত দলটির সামনে বাইডেনের কোন বিকল্প নেই। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat