×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৯২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় কিসমায়ো নগরীতে রোববার একটি হোটেলে হামলায় নয়জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে। আল-শাবাব ইসলামি গ্রুপ এ হামলা চালানোর দাবি করেছে। এ অঞ্চলের নিরাপত্তামন্ত্রী এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, আল-কায়েদা সংশ্লিষ্ট গ্রুপটি সম্প্রতি হামলা জোরদার করে।সর্বশেষ তারা এ বন্দর নগরীতে হামলা চালালো। তাদের হামলার প্রধান লক্ষ্য মূলত রাজধানী মোগাদিসু ও সোমালিয়ার মধ্যাঞ্চল।
হোটেল তাওয়াকালের প্রবেশ পথে একটি গাড়ি জোরে ধাক্কা দেওয়ার মধ্যদিয়ে রোববার দুপুর ১২ টা ৪৫ মিনিটে এ হামলা শুরু হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারীরা নিহত হওয়ার পর সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনার অবসান ঘটে।
জুবাল্যান্ডের নিরাপত্তামন্ত্রী ইউসুফ হোসেন ওসমান সাংবাদিকদের বলেন, হতাহতের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে। হোটেলটিতে হামলা শুরু হওয়ায় এসব শিক্ষার্থী তাদের স্কুল থেকে পালাচ্ছিল। স্কুলটি হোটেলের একেবারে কাছে অবস্থিত।
তিনি আরো বলেন, এ ঘটনায় আত্মঘাতী বোমা হামলাকারীসহ চার হামলাকারীর সকলেই  নিহত হয়েছে।
প্রাথমিকভাবে দেওয়া পুলিশের বিবৃতি নিশ্চিত করে তিনি বলেন, ‘প্রথম একজন বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় এবং বাকি তিনজন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়।’
এ হামলার সময় হোটেলটির বাইরে থাকা ফারহান হাসান নামের এক ব্যক্তি বলেন, ‘বন্দুকধারীরা এ ভবনে প্রবেশের আগে আত্মঘাতী এক বোমা হামলাকারী হোলেটের প্রবেশ পথে দ্রুত গতিতে গাড়ি ঢুকিয়ে দেয়।’
জুবাল্যান্ডের ফেডারেল সরকারের সদস্যরা বলেছেন, আল-শাবাবছয় ঘন্টা ধরে চালানো এ হামলার দায়স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat