×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় নিয়মিত চাকরি করেও ১৮ মাসের বেতনভাতা পাননি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে হাজিরা খাতায় স্বাক্ষর বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় বকেয়া বেতনভাতাসহ চাকরিতে পুনর্বহালের দাবী জানিয়েছেন আউটসোর্সিং এর মাধমে চতুর্থ শ্রেণীর রাজস্ব খাতের শুন্য পদে নিয়োগপ্রাপ্ত আট কর্মী।
আজ সোমবার বেলা ১১টার দিকে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবী করেন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং এর ম্যাসেঞ্জার পদে নিয়োগপ্রাপ্ত জান্নাতুন ফেরদৌস।
সংবাদ সম্মেলনে জান্নাতুন ফেরদৌস জানান, ২০১৫ সালে আবেদনের প্রেক্ষিতে নওগাঁ জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং এর স্থায়ী পদে ৩৬ জনকে অফিস সহায়ক এবং অস্থায়ী পদে ৬ জনকে অফিস সহায়ক পদে নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে অফিস সহায়ক পদ পরিবর্তন করে ম্যাসেঞ্জার, ওয়ার্ডবয়, নিরাপত্তাকর্মী ও আয়া পদ সমন্বয়সহ অফিস আদেশ জারী করে সংশ্লিষ্ট দপ্তর।
তিনি আরও বলেন, ২০১৮ সালের ২৭ নভেম্বর এক অফিস আদেশে একই বছরের ১ ডিসেম্বরে নিয়োগপ্রাপ্তরা উক্ত পদসমূহে যোগদান করেন। এর প্রেক্ষিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স সারমী ট্রেডার্স’ এর মাধ্যমে জেলা সিভিল সার্জন দপ্তর নিয়োগকৃতদের বেতনভাতার অর্থ ২০২০ সালের জুন পর্যন্ত হাতে হাতে প্রদান করে। চাকরি করার পরও ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বেতনভাতা প্রদান করা হয়নি।
সংবাদ সম্মেলনে চাকরি হারানো শাহিনুর বেগম অভিযোগ করে বলেন, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সঙ্গে উল্লেখিত পদসমূহে ৪২ জনকে নিয়োগ প্রদান করা হয়। এদের মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে ৩৪ জনকে পুনর্বহাল করা হয়েছে।
কিন্তু রহস্যজনক কারণে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের শহিমা আক্তার সুমী (ওয়ার্ডবয়), শাহিন আলম (নৈশপ্রহরী), রিমা খাতুন (আয়া), জান্নাতুন ফেরদৌস (ম্যাসেঞ্জার) ও শাহিনুর বেগম (ম্যাসেঞ্জার) ও শ্যামলী আক্তারকে আয়া পদে নিয়োগ দেওয়া হয়নি। একইভাবে নিয়োগ বঞ্চিত করা হয়েছে সাপাহার ও পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আব্দুল হান্নান ও সাগর ইসলামকে।
অবিলম্বে এসব পদে চাকরিতে পুনর্বহালের দাবী জানিয়েছেন নিয়োগ বঞ্চিতরা।
এ প্রসঙ্গে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, আউটসোর্সিং পদে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছিল। জেলা সিভিল সার্জন অফিস বিষয়টি তদারকি করেন। সিভিল সার্জনের মৌখিক নির্দেশে হাজিরা খাতায় তাদের স্বাক্ষর নেওয়া বন্ধ করা হয়েছে। এর বেশী আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat