×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-২৭
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এক সিনিয়র সচিব এবং দুই সচিবের দপ্তর বদল করেছে সরকার। এছাড়া এক সচিবকে সিনিয়র সচিব এবং তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়াও পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।
এদিকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন তিনজন অতিরিক্ত সচিব। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমান মিঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই পদে রাখা হয়েছে।
এছাড়া জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat