×
ব্রেকিং নিউজ :
সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২২-১১-১১
  • ৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারের প্রথমবারের মতো ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন জাহ্নবি কাপুর। সিনেমাটিতে তার বিপরীতে আরেক ক্রিকেটার চরিত্রে থাকছেন রাজকুমার রাও। এদিকে বলিউডে নিজের অবস্থান পোক্ত করতে প্রতিটি সিনেমা শুরুর আগে কঠোর পরিশ্রম করতে দেখা যায় জাহ্নবিকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
এরইমধ্যে নিজেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে মাঠে নেমেছেন তিনি। এমনকি অনুশীলন করতে গিয়ে দু-বার ইনজুরির কবলেও পড়েছেন এই অভিনেত্রী।
জাহ্নবি বলেন, ‘আমি জানি, আরেকটি স্মরণীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে। ক্রিকেট খেলার সময় এরইমধ্যে আমার কাঁধ দু-বার স্থানচ্যুত হয়েছে। নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে চেষ্টার কমতি রাখছি না। পর্দায় অভিনেত্রী জাহ্নবিকে নয়, দর্শকরা ক্রিকেটার জাহ্নবিকে দেখে মুগ্ধ হবেন।’ করণ জোহরের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন শরণ শর্মা।
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছাড়াও জাহ্নবিকে নীতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সিনেমায় দেখা যাবে। এ প্রসঙ্গে জাহ্নবি আরও বলেন, ‘এটি আমার সবচেয়ে মূল্যবান সিনেমা। আমি যখন একা থাকি তখন আমি বাওয়ালকেই ভাবি। যেমনটা অন্য কোনো সিনেমায় অনুভব করিনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat