×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল সোয়া ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান,নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: মারুফ হাসান, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন।অনুষ্ঠানটি সসঞ্চালনা করেন মুন্সী আসাদুর রহমান।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন।যার সুবিধা পাচ্ছে এদেশের মানুষ। প্রযুক্তি-বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে এবং সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ মেলার আয়োজন। ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ভিশন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার।
উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান-এ ৪টি ক্যাটাগরিতে মোট ৩২টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে।আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ শিল্পবিপ্লব ও ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ শীর্ষক উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে মেলাটি সমাপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat