×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ডায়াবেটিক প্রতিরোধে উদ্যোগী হতে হবে।
তিনি বলেন, ডায়াবেটিক রোগে একবার আক্রান্ত হলে আজীবন চিকিৎসা গ্রহণ করতে হবে। ডায়াবেটিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা গেলে হাসপাতালের প্রয়োজনীয়তা কমে যাবে। জনগণের উচিৎ নিয়মিত ব্যয়াম, কায়িক শ্রম ও খেলাধুলার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। 
ডেপুটি স্পিকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য পাবনা, বেড়া ডায়াবেটিক হাসপাতালের ৮ তলা  ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি দুস্থদের  চিকিৎসায় হাসপাতাল নির্মাণ ও তাদের কল্যাণে বিভিন্ন ধরণের ভাতা প্রদান করে যাচ্ছেন।
এসময় মো. শামসুল হক টুকু হাসপাতালের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। 
এতে বেড়া পৌর মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন, ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আমজাদ হোসেন, বেড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat