×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বহুমাত্রিক নেতৃত্বের অধিকারী। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব আমরা পাইনি। তাঁর সুযোগ্য নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে আরো এগিয়ে যাবে বাংলাদেশ।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের নতুন সভাপতি আজ সোমবার ঢাকায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির চতুর্থ বৈঠকে  সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা প্রতিটি মানুষের জীবনের অংশ হওয়া উচিত। সকলের সহযোগিতা ও আগ্রহে টেনিসকে ভাল কিছু দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, টেনিস খেলাটা এগিয়ে যাক। একটি টিম ওয়ার্কের মাধ্যমে স্পিরিট নিয়ে চললে সেটা সম্ভব।
তিনি বলেন, ‘আমরা টেনিসকে ভাল কিছু দিতে চাই’। টেনিসের উন্নয়নে ফেডারেশনের নির্বাহী কমিটির বাইরে টেনিসের প্রতি যাদের আগ্রহ আছে তাদেরকেও এডজাস্ট করতে হবে। ‘আমরা টেনিসের সম্ভাবনা জাগাই, সহযোগিতা পাব’-এমনটি বলেন প্রতিমন্ত্রী।
ব্যক্তিজীবনে খেলাধুলার আগ্রহের কথাও উল্লেখ করেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সবসময় খেলাধুলার মধ্যে আছি। বাবা ঢাকা প্রথম বিভাগে খেলেছেন। পরিবারের ভাই-বোনেরা খেলাধুলার সাথে জড়িত ছিল। খেলাধুলা ও সংস্কৃতির সাথে থাকতে ভাল লাগে,  মনটা ভাল থাকে।
প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat