×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-০৭
  • ৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের নিয়ম মেনে সবকিছু করতে হবে। বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় তারা তাদের দায়িত্ব পালন করবে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয় সরণিতে একটি ব্যাংকের শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি কেনো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইছে না- সাংবাবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, কেনো চাইছে না সেটা তারাই বলতে পারবে। তবে রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করলে আইন সমুন্নত রাখতে সরকারের যা করার তাই করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি নাকি ২০-২৫ লাখ লোকের সমাবেশ ঘটাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ২০-২৫ লাখ যদি হয় কোথায় এটা বসাবে? এমন কোনো জায়গা আছে ঢাকায় তাদের স্থান দেওয়ার? সেজন্যই আমাদের পুলিশ কমিশনার বলেছেন যেখানে বড় বড় সমাবেশ-মিটিং হয়, যেখানে আওয়ামী লীগও সমাবেশ করে, অন্যান্য রাজনৈতিক দলও করে, সেই সোহরাওয়ার্দী উদ্যানের কথা। সেখানে এ ধরনের লোকসংখ্যা হলেও কোনো অসুবিধা হবে না।
মানবাধিকার নিয়ে ১৫ দেশের রাষ্ট্রদূতের দেওয়া বিবৃতির বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের দেশে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে। মানবাধিকার সমন্বিত রাখার জন্য আমাদের সরকার যতখানি সচেষ্ট, আমি মনে করি পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা অনেক বেশি সচেষ্ট। মানবাধিকার ক্ষুণ্ণ হোক পৃথিবীর অন্যান্য দেশ যেমন চায় না, আমরাও চাই না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat