×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় নড়াইলে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইলের আয়োজনে এ সব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি র‌্যালি জেলা প্রশাসকের চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে আলোচনা সভা ও জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়।
জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন এবং সদর উপজেলার নির্বাচিত পাঁচজন জয়িতাকে সংবর্ধনা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, বীরমক্তিযোদ্ধা, এস,এম বাকী প্রমুখ।
এসময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নির্বাচিত জয়িতারা , মহিলা সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat