×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-১২
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘বিজয়ের মাসে কাউকে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে দেওয়া হবে না।
তিনি বলেন, বিজয়ের মাস মুক্তিযুদ্ধের মাস। এ মাস আওয়ামী লীগের মাস। স্বাধীনতার পক্ষের মানুষের মাস। এই মাসে তাদের (বিএনপি) ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকান্ড করতে দিতে পারি না।’
মায়া চৌধুরী আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিএনপি ও জামাত-শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভার আয়োজন করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বিএনপির নেতারা বলেছিলেন; তারা ১০ তারিখ পল্টনেই সমাবেশ করবেন। এক ইঞ্চিও সরবেন না। তারা নাকি আপোষহীন নেতা। কিন্তু শেষ পর্যন্ত গেলো কই; সেই গোলাপবাগের গরুর হাটের মাঠে।
তিনি বলেন, একটা স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য যারা পাঁয়তারা করে ষড়যন্ত্র করতে তারা (বিএনপি) কিন্তু আবার মাঠে নেমেছে। তারা একের পর এক কর্মসূচি দেয়। ১০ ডিসেম্বর তারা দেশকে উল্টিয়ে ফেলবে বলেছিল। কিন্তু সাধারণ মানুষ রাজপথে থাকায় তা সম্ভব হয়নি।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেন, এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে।
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের আহ্বায়ক নিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat