×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-১২-২১
  • ৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট উত্তরণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে আমাদের দেশের জনগণকে বৈশ্বিক সংকটের মধ্যে ভোগান্তিতে পড়তে না হয়। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে এবং আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে।’
গত ১৪ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত পৃথক নির্বাচনে নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে আবদুল ওয়াদুদ পিন্টু ও রুহুল আমিনকে শপথবাক্য পড়নোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয়কে শপথ বাক্য পাঠ করান। আর জেলা দুটি পরিষদের ১৯ জন নির্বাচিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ।
প্রধানমন্ত্রী এ সময় সারাদেশে প্রতি ইঞ্চি পতিত জমি চাষের আওতায় নিয়ে আসার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন।
তিনি বলেন, সারাদেশের সব আবাদি জমি যদি চাষের আওতায় আনা যায়- তাহলে দেশে আর কোনো সংকট থাকবে না।
এ ব্যাপারে তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে নিজের খাবার নিজে উৎপাদনে মানুষকে সচেতন করতে সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সঙ্কট কাটিয়ে উঠতে প্রতিটি খাতে কঠোরতা দেখাতে এবং সঞ্চয় করতে সকলের প্রতি আহবান জানান । কেননা বিশ^জুড়ে আমদানী পণ্যের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।
শেখ হাসিনা দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে- জনপ্রতিনিধিদের স্থানীয় উন্নয়ন তহবিলের যথাযথ ব্যবহার এবং স্থানীয় প্রকল্পের মানসম্মত কাজ নিশ্চিত করতে বলেন।
তিনি আরো বলেন, ‘নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনাকে বরাদ্দকৃত স্থানীয় তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করতে হবে কারণ উন্নয়নের দিক থেকে কোনও এলাকা পিছিয়ে নেই।’
প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলির কাজের গুণগত মান নিশ্চিত করতে তাদের দেখাশোনা করার পরামর্শও দেন।
প্রধানমন্ত্রী জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধিদের জন কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।
প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে ঘর করে দেয়ার সরকারের পদক্ষেপের অংশ হিসেবে জনপ্রতিনিধিদেরকেও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সারাদেশে ভূমিহীন ও ভূমিহীনদের একটি তালিকা তৈরি করতে বলেন।
তিনি আরও বলেন, সারাদেশে ৩৫ লাখ ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর-বাড়ি করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat