×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-২২
  • ৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বস্তুগত সম্পদের  মালিকানার মতই মেধা সম্পদের মালিকানা নিশ্চিত করা অপরিহার্য। কারণ, মেধা সম্পদের মালিকানা সুরক্ষিত না হলে দেশে উদ্ভাবন কিংবা সৃষ্টিশীলতা বিকশিত হবে না। 
তিনি আজ বুহস্পতিবার ঢাকায় রবি’র প্রধান কার্যালয়ে মোবাইল অপারেটর রবি এবং  টেলিযোগাযোগ ও ডিজিটাল  প্রযুক্তি বিটের সাংবাদিকদের সংগঠন টিআরএনবি’র যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উদ্ভাবন ও সৃজনশীলতা হচ্ছে পঞ্চম শিল্প বিপ্লবের পূর্বশর্ত এ কথা উল্লেখ করে  মোস্তাফা জব্বার বলেন, মেধাসত্ত্ব সুরক্ষায় কপিরাইট, ট্রেডমার্ক এবং প্যাটেন্টের জন্য যুগোপযোগী ইন্টিলেকচ্যুয়াল  প্রপার্টি রাইট (আইপিআর) আইনের পাশাপাশি ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে আইপিআর চালু এবং মেধা সম্পদ আন্তর্জাতিকী করণে এ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করার প্রয়োজন রয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কপিরাইট, ট্রেডমার্ক এবং প্যাটেন্ট বিষয়ে উদ্ভাবকসহ সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক সচেতনার প্রযোজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি এই বিষয়ে সংবাদ মাধ্যমসহ টিআরএনবিকে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান। 
মন্ত্রী মেধাসত্ত্ব নিবন্ধনের প্রয়োজনীয়তার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, কাগজ ভিত্তিক প্রকাশনার ওপর ভিত্তি করে কপি রাইটের সূচনা হয়। এখন সময় পাল্টেছে, বুদ্ধিভিত্তিক মেধা সত্ত্বের পাশাপাশি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা রোবট দ্বারাও উদ্ভাবন হচ্ছে। উদ্ভাবনের এসব বিষয় মাথায় রেখেই মেধাসত্ত্বের বিষয়টি নিয়ে আইন করার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat