×
ব্রেকিং নিউজ :
মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
  • প্রকাশিত : ২০২৩-০১-১২
  • ৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরী কলেজে নারীদের মধ্যে জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।
তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন মানচিত্র, পতাকা এবং একটি দেশ। বঙ্গবন্ধুর সেই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল ২০৪১ বাস্তবায়ন করতে গরিব দুঃখী মানুষকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি  আমাদের টেকনিক্যাল শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে।  সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। মন্ত্রী পরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ক্ষতি ৪শ টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন। এসময় প্রশাসনের পদস্হ কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat