×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৬
  • ১২০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- ২০১৬ সালে প্রথম আইপিএলে বল হাতে ঝড় তুলেছিলেন মোস্তাফিজ।সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান ছিল তার। কিন্তু গত বছরটা ছিল বড়ই হতাশার।খেলেন মাত্র এক ম্যাচ। একাদশই নেওয়া হয়নি তাকে। এবছর মোস্তাফিজকে আর দলে রাখেনি হায়দরাবাদ। এবার কাটার বয়ের নতুন দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ে যেন রথি মহা রথিদের মিলন মেলা। আছেন শচীন টেন্ডুলকার, মাহেলা জয়াবর্ধন, শেন বন্ড ও মালিঙ্গার মতো মেন্টররা। যে দলের অধিনায়ক রোহিত শর্মা। তাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারছেন বলে জানান কাটার বয়। মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল টুইটারে সেটাই জানিয়েছেন বাংলাদেশি এ পেসার। মোস্তাফিজ বলেন,‘এ বছর প্রথম মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি। এর আগের দুই বছর হায়দরাবাদে ছিলাম। নতুন ড্রেসিং রুম। এখানে সিনিয়র অনেক খেলোয়াড় আছেন। আমার বয়সিও অনেকে আছেন।টিম কম্বিনেশন অনেক ভালো। কোচরা যথেষ্ট সাহায্য করছেন। খেলোয়াড়রাও অনেক সাহায্য করছেন। নতুন কোচের সঙ্গে কাজ করার সুবিধা আছে, অনেক কিছু শেখা যায়। আমিও শেখার চেষ্টা করছি।’ বোলিং আক্রমণের সঙ্গী বুমরাহকে মোস্তাফিজ বলেন, ‘বুমরাহ খুব ভালো বোলিং করছে। ডেথ ওভারে ও বেশি ভালো। দুজন একসঙ্গে বোলিং করতে পেরে ভালো লাগছে।’ গত বছরটা হতাশার হলেও এবার বল হাতে বেশ ভালোই করছেন মোস্তাফিজ। ৩ ম্যাচে ৮৮ রান দিয়ে নেন ৫ উইকেট। ওভার প্রতি রান অবশ্য একটু বেশিই দিয়েছেন, ৭.৪৩।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat