×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠি জেলায় আজ বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দু’টি মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু ও জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ রোববার দুপুর ১২টায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল এবং আসামিপক্ষে এডভোকেট মাহেব হোসেন, মো. হাফিজুর রহমান, মিজানুর রহমান মুবিন ও ফয়সাল খান অংশগ্রহন করেন।
আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠিতে ছাত্রলীগের নেতাকর্মিদের বহনকারী বাসে ককটেল হামলার অভিযোগে বিএনপির ১৪ নেতাকর্মীর নামে গতবছরের ৭ ডিসেম্বর জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় উচ্চ আদালত থেকে ছয়সপ্তাহের আগাম জামিন নেন বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। ১৪ আসামির মধ্যে জেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু ও জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারসহ ৮ জন আজ রোববার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত পৗর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও আহ্বায়ক কমিটির সদস্য সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য পাঁচজনের জামিন আবেদন মঞ্জুর করেন।
অন্যদিকে, জেলার রাজাপুর উপজেলায় গত বছরের ২৯ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকনসহ ২৬ জনের নামে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস ফরাজি। এ মামলার আসামিরা উচ্চ আদালত থেকে ছয়সপ্তাহের জামিন পান। এর মধ্যে ২৫ জন আজ রোববার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের মধ্যে উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া সুমন ও সাধারণ সম্পাদক শহীদ আল মামুন অভিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য ২৩ জনের জামিন মঞ্জুর করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat