×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০১-২৩
  • ৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলায় আজ সদর উপজেলার মাহাতাবউদ্দিন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও নয়জনকে বেকুসল খালাস দিয়েছে আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের করে কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা ব্যক্তিরা হলে- জেলার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোহাইল বাড়ি এলাকার মন্টু প্রামাণিক, সাহেব মোল্লা ও নওজেস প্রামাণিক।
এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- বিশেষ পাবলিক প্রসিকিউটর দেওয়ান মজনুল হক এবং আসামিপক্ষে ছিলেন সনৎ কুমার সরকার।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার দিঘী গোহাইল বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে নিহত মাহাতাব গংদের সঙ্গে দন্ডিতদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরধরে ২০০৮ সালের ১৬ মার্চ দুপুর ১১ টার দিকে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিরোধ মীমাংসার জন্য বিদ্যালয়ে যান। ওইসময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত মাহাতাবউদ্দিনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাতিজা আবু বক্কর সিদ্দিকী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে সোমবার আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও নয়জনকে মামলা থেকে খালাস দেয়। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের করে কারাদন্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat