×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৭৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে হানা দিয়ে স্থানীয় ইউ’পি মেম্বারসহ ৯জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সিম্বা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এঘটনায় জুয়া আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিম্বা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই গ্রামের মজিবর রহমানের ছেলে চঞ্চল প্রামানিকের বাড়ী থেকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিম্বা গ্রামের হাতেম আলীর ছেলে শুকুর আলী (৪৫),একই গ্রামের জালাল ফকিরের ছেলে সাইদুল ইসলাম (৩৯),খাজের আলীর ছেলে দুলাল হোসেন(৪০),মজিবুর প্রামানিকের ছেলে চঞ্চল প্রামানিক(৪৮),জসিম দেওয়ানের ছেলে শহিদুল দেওয়ান (৫০),তছির উদ্দীনের ছেলে জুয়ের হোসেন (৪৪),অবির খাঁর ছেলে রহিদুল খাঁ (৩৮),আশরাফ আলীর ছেলে চাঁন মিয়া (৩৮) ও জান্টু আকন্দ (৪০) কে আটক করা হয়। আটককালে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরংঞ্জাম ও নগদ ২৮হাজার ৯২০টাকা জব্দ করা হয়।এঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat