×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০২-০৩
  • ৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের বস্থাপানায়  ও মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় কিউট প্রথম  বিভাগ হ্যান্ডবল লিগে  চ্যাম্পিয়ন হয়েছে  মনসুর স্পোর্টিং ক্লাব।  আজ বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে  মনসুর স্পোর্টিং ক্লাব ৩০-১৫ গোলে পূর্বাচল পরিষদকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-০৭ গোলে এগিয়ে ছিলো।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে লিগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর  চেয়ারম্যান  কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন লিগ কমিটির চেয়ারম্যান মো: মজিবুল হক রিপন, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও লিগ কামিটির সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপনসহ ফেডারেশনের অন্যান্যরা।
টুর্নামেন্টের সেরা সেরা খেলোয়াড়  নির্বাচিত হন  মনসুর স্পোর্টিং ক্লাবের মো: সোহেল রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat