×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোপা আমেরিকা ফুটবলে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অ্যারিনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে শনিবার দিবাগত রাতে স্থান নির্ধারণী এই ম্যাচে লাল কার্ডও দেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এদিকে, ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ১২ মিনিটে মাঝ মাঠে ফ্রি-কিক পায় তারা। এসময় মেসি বুদ্ধিমত্তার সঙ্গে দ্রুত ফ্রি কিক করে অপ্রস্তুত চিলির ডিফেন্স ভেদ করে বল বাড়িয়ে দেন অ্যাগুয়েরার দিকে। বল পেয়ে ডান পাশ দিয়ে এগিয়ে আসা গোল রক্ষককে পরাস্ত করে ডান পায়ের শটে বল জালে জড়ান অ্যাগুয়েরো। আর ম্যাচের ২২ মিনিটে জিওভানি লো সেলসোর ডিফেন্স ছেড়া পাসে বল পান পাউলো দিবালা। বল নিয়ে এগিয়ে গিয়ে বাম পাশে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়া চিলি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান এই স্ট্রাইকার। আর বিরতির পর ৫৯ মিনিটে স্পট-কিক থেকে ম্যাচে গোলের ব্যবধান কমান চিলির অর্তুরো ভিদাল। এতে করে চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat