×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০২-১৯
  • ৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান ,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর সাপাহার শিরন্টি ইউনিয়নের এইচবিবি রাস্তার উদ্বোধন কালে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার চৌকস নেতৃত্বে কৃষির আধুনিকায়নের কারণে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে যাচ্ছে।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের ফুটকইল থেকে খেড়ন্দা পর্যন্ত এইচবিবি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরো বলেন, আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এদেশের মাটিতে যখন যেটা ফলানো হয় তখন সেটা হয়। আর এর কারিগর কৃষক ভাইয়েরা। এই জন্য সরকার কৃষিকে গুরুত্ব দিয়েছে। বিনামূল্যে প্রতিবছর প্রতি মৌসুমে সার, বীজসহ কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারনে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যে কোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। বর্তমানে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্রতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সব ক্ষেত্রই বিশ্বে বাংলাদেশ এক বিস্ময়ের নাম। বঙ্গবন্ধুকন্যার দূরদর্শী নেতৃত্বের কারণেই সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হয়েছে। যার ফলে বদলে গেছে মানুষের জীবনমান। তাই আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসন অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী উপজেলা চত্বরে টেনিস কোর্টের উদ্বোধন ও মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের ১৬-১৭ ব্যাচের ১০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat