×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০২-২১
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, মায়ের মুখের ভাষার জন্য সালাম, বরকত, রফিকরা শহিদ হয়েছেন। তাই আমরা গর্বিত জাতি।
আজ মঙ্গলবার শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তোফায়েল আহমেদ বলেন, আমরা মায়ের ভাষার জন্য রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছি। 
জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমীকলীগ সভাপতি হারুন হাওলাদার, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আবু ছায়েম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে রাত ১২ টা এক মিনিটে সরকারি স্কুল মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা, সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat