×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৪
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত বাংলাদেশী চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রফেসর আভা হোসেনকে আগামী দুই বছরের জন্য এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলোজি (এপিএও)’র সভাপতি হিসেবে মনোনিত করা হয়েছে।
এপিএও’র ৬৩ বছরের ইতিহাসে এই পথম কোন বাংলাদেশী ও নারী সংস্থাটির সভাপতি হলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এপিএও-এর ৩৮তম কংগ্রেসের সময় এপিএও’র বিদায়ী সভাপতি চীনের অধ্যাপক নিগলি ওয়াং প্রফেসর আভার কাছ দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে, অধ্যাপক আভা অপথালমোলোজি পাওয়ার লিস্ট ২০২১-এ বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী মহিলা চক্ষু বিশেষজ্ঞ হিসাবে স্বীকৃতি পান।
এছাড়াও তিনি সার্ক একাডেমি অফ অপথালমোলজি, অপথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওএসবি) এর সভাপতি এবং বাংলাদেশ কমিউনিটি অফথালমোলজিক্যাল সোসাইটি (বিসিওএস) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
অধ্যাপক আভা বাংলাদেশে অপথালমোলোজিতে প্রথম নারী ফেলো। তিনি ১৯৮৫ সালে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন।
তিনি বর্তমানে রাজধানীর মীরপুরে ওএসবি চক্ষু হাসপাতালের পরিচালক ও চিফ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে অন্ধত্ব প্রতিরোধে তার উল্লেখযোগ্য অবদান ব্যাপকভাবে স্বীকৃত। বাংলাদেশে স্নাতক ও স্নাতকোত্তর পাঠদানে তার ৪৩ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
২০২০ সালে, তিনি অফথালমোলজির অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ অল ইন্ডিয়া কলেজিয়াম অফ অফথালমোলজি (এফএআইসিও) এর অনারারি ফেলো পুরষ্কার পান।
অধ্যাপক আভা এপিএও ডিস্টিগুইশড সার্ভিস এ্যাওয়ার্ড, এপিএও আর্থার লিম এ্যাওয়ার্ড, এপিএও অ্যাচিভমেন্ট এওয়ার্ড, মোদাসসের-দাউদ-মালা সার্ক এওয়ার্ড, আলিম মোমোলিয়াল স্বর্ণ-পদক, ওএসবি’র লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও বিএও’র হুমায়ূন কবির স্মৃতি পুরষ্কারসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat