×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৩-১০
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অটোয়াতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাত করবেন এবং এ মাসের শেষের দিকে দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন। বৃস্পতিবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, বাইডেন ‘ইউএস-কানাডা অংশীদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুন:নিশ্চিত করতে এবং আমাদের অভিন্ন নিরাপত্তা, সমৃদ্ধি ও মূল্যবোধের বিষয় প্রচার করতে আগামী ২৩ ও ২৪ মার্চ কানাডা সফর করবেন।’
তিনি আরো বলেন, বাইডেন এবং ট্রুডো ‘ইউক্রেনকে সমর্থন করার চলমান প্রচেষ্টা, রাশিয়া ও তাদের যুদ্ধ প্রচেষ্টা সমর্থনকরাদের ব্যয় বৃদ্ধি এবং বাকি বিশ্বের উপর যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলা করার বিষয়েও আলোচনা করবেন।
আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তারা উভয় দেশে প্রভাব ফেলা আফিম আসক্তির সংকট এবং অভিবাসন নিয়ন্ত্রণের সংগ্রাম নিয়ে আলোচনা করবেন।
জিন-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্র-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে কানাডার পার্লামেন্টেও ভাষণ দেবেন।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat