×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৩-১২
  • ১১০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩’এর  চূড়ান্ত  পর্ব  শুরু হচ্ছে  আগামীকাল সোমবার। 
ইউনিয়ন পর্যায় থেকে  শুরু  হয়ে  বিভিন্ন ধাপে উত্তীর্ণ এ্যাথলেটদের  নিয়ে আগামীকাল  বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু  হবে দুই দিন ব্যপী চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা। 
বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে  প্রতিযোগিতার উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। 
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ)মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামালের নামকরণে দেশব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা ইতিমধ্যে সফলভাবে সমাপ্ত হয়েছে। 
বিভাগীয় পর্যায়ের বিজয়ী প্রতিযোগিদের নিয়ে অনুষ্ঠিত হবে এ চূড়ান্ত পর্ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat