×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-১২
  • ৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

রাজধানীর পল্লবী থানার বিস্ফোরক দ্রব্য আইনের করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।
এ মামলায় রিজভীসহ ১৩ জন আসামি। এরমধ্যে রিজভীসহ ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া বাকী আটজন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামি ৫ মে দিন ধার্য করেন আদালত।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় ককটেল বিস্ফোরনের ঘটনায় ওই থানার এসআই রবিউল আলম বাদি হয়ে একটি মামলা করেন। ২০২২ সালের ২৯ জুন রিজভীসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এসআই নুরে আলম।
২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও দেড় থেকে দুই হাজার বিএনপি’র নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলার রিজভীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat