×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৪
  • ৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪মার্চ) নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকের নিকট আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
আটক ইয়াছিন আলী উপজেলার ১০নং নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সূরা সদস্য।
জানাগেছে, গত ২৫ জানুয়ারি উপজেলার নুরুল্যাবাদ ইউপির হাজি পাড়ার একটি মসজিদে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন।
এসময় সংবাদে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করেছিলেন।
পুলিশের অভিযান চলাকালে ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী টের পেয়ে কৌশলে সঠকে পড়েন।
এর উচ্চ আদালতের জামিন নিয়ে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
উচ্চ আদালতের জামিনের সময়সীমা শেষ হলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে, জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত আদালত তাকে কারাগারে পাঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat