×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২১
  • ৮১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরো ২০২৪ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচে ইতালি দল থেকে বাদ পড়েছেন ফেডেরিকো চিয়েসা ও ফেডেরিকা ডিমারকো। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।
জুভেন্টাসের উইঙ্গার চিয়েসা সিরি-এ লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে জুভেন্টাসের বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমে হাঁটুর ইনজুরিতে পড়েন। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে তেমন কোন গুরুতর ইনজুরি ধরা না পড়লেও ক্লাব সূত্র জানিয়েছে তার বিশ্রামের প্রয়োজন রয়েছেন। অন্যদিকে ইন্টারের লেফট-ব্যাক ডিমারকো ঐ ম্যাচের শুরুতেই পেশীর ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগে বাধ্য হয়েছিলেন।
ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার এমারসন পালমেইরি ডিমারকোর স্থানে দলে ডাক পেয়েছেন। তবে চিয়েসার বদলী কোন খেলোয়াড়ের নাম এখনো ঘোষনা করা হয়নি।
২০২১ সালের ইউরোর সর্বশেষ ফাইনালে ইংল্যান্ডকে পেনাল্টিতে পরাজিত করে শিরোপা জিতেছিল ইতালি। ঐ ম্যাচে আজ্জুরিদের মূল একাদশে খেলেছিলেন চিয়েসা।
কোচ রবার্তো মানচিনির দলে ডাক পাওয়া চারজন গোলরক্ষকের মধ্যে ইভান প্রোভেডেলকেও দল থেকে উঠিয়ে নেয়া হয়েছে। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে ক্রিমোনেসের গোলরক্ষক মার্কো কারনেসেচিকে।
বৃহস্পতিবার নেপলসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইতালি তাদের বাছাইপর্বের যাত্রা শুরু করবে। রোববার দ্বিতীয় ম্যাচে মাল্টা সফরে যাবে আজ্জুরিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat