×
ব্রেকিং নিউজ :
শিক্ষা খাতে স্থিতিশীলতা ও মান পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালীতে টোল আদায় শুরু ইরানের নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৬
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজের নিচে ডাকাতিয়া নদীতে গভীর রাতে বালু উত্তোলনের ড্রেজার ডুবে ঘুমন্ত অবস্থায় জিহাদ হোসেন (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ মার্চ) ভোরে ড্রেজার থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ হোসেন লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আবু সাঈদের ছেলে।

হাজীগঞ্জের মেসার্স নির্মাণ ট্রেডার্সের কর্মচারী মো. হাবিব জানান, রাতে ড্রেজারে পানি ঢুকে নদীতে ডুবে যায়। ওইসময় জিহাদ ঘুমন্ত অবস্থায় ছিল। ভোররাতে তার বাবা আবু সাঈদ ফোন করে তাকে পায়নি। সকালে ঘটনাস্থলে আসলে ডুবন্ত অবস্থায় ড্রেজারটি দেখতে পায়। কয়েকজন লেবার মিলে ড্রেজারটি নদীর পাড়ে নিয়ে আসে। পরে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিহাদ তার মামা কামরুল ইসলামের সাথে গত কয়েকদিন আগে মেসার্স নির্মাণ ট্রেডার্সে শ্রমিকের কাজে যোগ দেয়। ওই প্রতিষ্ঠানের মালিক মিলন চৌধুরী।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, জিহাদের বাবা এসে মরদেহ নিয়ে গেছে। মৃত্যুর বিষয়ে তাদের পরিবার থেকে কোন অভিযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat