×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৬
  • ৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাতার বিশ্বকাপের আগে ক্লাব ক্যারিয়ারের সকল ট্রফির মালিক ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু অধরা ছিল বিশ্বকাপের ট্রফি। গেল বিশ্বকাপে সেটা জিতে আর্জেন্টিনাকে দীর্ঘ ৩২ বছর পর ফের চ্যাম্পিয়ন করেছেন তিনি। এবার সেটার প্রতিদান পেলেন মেসি। তার নামে করা হয়েছে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় লিওনেল মেসির নামে অনুশীলন সেন্টারের নামের বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া।

নিজের নামে অনুশীলন সেন্টারের নাম হওয়ায় বেশ উচ্ছ্বাসিত মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, ‘এটা আমার জন্য একটি অন্যতম সেরা স্বীকৃতি। একই সঙ্গে এটা অনেক সম্মানের। আমার নামে অনুশীলন সেন্টারের নামকরণ করার জন্য অংসখ্য ধন্যবাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat