×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-৩০
  • ৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুবুম্বাশি নগরীতে রাজনৈতিক দলের ২৫ জনেরও বেশি কর্মী নিহত হয়েছে। এ জন্য সামরিক পোশাক পরিহিত অজ্ঞাতনামা হামলাকারীদের দায়ী করা হচ্ছে। বুধবার তাদের দল এবং বেসামরিক একটি গ্রুপ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির হাউত-কাতাঙ্গা জেলার শান্তি ও নিরাপত্তা বিষয়ক একটি বেসামরিক সংস্থার প্রধান বার্টিন চোজ বলেন, ‘কয়েকজন কমান্ডো হামলা চালিয়ে ২৫ জনেরও বেশি লোককে হত্যা করেছে। এদের কেউ গুলিবিদ্ধ হয়ে এবং আবার কেউ পানিতে ডুবে মারা গেছে।’
খবরে বলা হয়, নিহতরা ন্যাশনাল ইউনিয়ন অব কঙ্গোলিজ ফেডারেলিস্টের (ইউএনএফইসি) সদস্য।
দলটির জাতীয় সভাপতি জিয়ান উম্বা লুঙ্গাঙ্গে বলেন, গত শুক্রবার এই বর্বর হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘নিয়মিত সভা করার স্থানে আমাদের দলের যুবকদের দেখে বেসামরিক এক ব্যক্তির নেতৃত্বে সামরিক ইউনিফর্ম পরা লোকেরা সেখানে এ হামলা চালায়।’
তিনি সাংবাদিকদের উপস্থিতিতে দলের নির্বাহীকে বলেন, ‘তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে এবং অন্যরা পালিয়ে যাওয়ার সময় নাভিউন্ডু নদীতে ডুবে মারা যায়।’
এ হামলার ঘটনায় এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে।
এ অঞ্চলের একজন সেনা মুখপাত্র এএফপি’কে বলেন, তিনি এ ঘটনার ব্যাপারে অবগত নন। বিশেষকরে ‘ওই রাজনৈতিক দল এখন পর্যন্ত বিষয়টি সেনাবাহিনীকে জানায়নি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat