×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৪-০১
  • ৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাধারণত শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এ সময় যান চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা মতিউর রহমানের শাস্তির দাবি জানান। প্রথম আলো সব সময়ই দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে লিপ্ত বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মতিউর রহমানের কুশ পুত্তলিকা দাহ করা হয়।

এদিকে একই জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর। এ সময় জাবি শিক্ষার্থীরা তার মুক্তিরও দাবি জানান।

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ কর্মসূচি পালনকালে জাতীয় জাদুঘরের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনের পাশে এসে তারা স্লোগান দিতে থাকেন। পরে কর্মসূচি ঘোষণা দিয়ে মানববন্ধন শেষ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat