×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-০১
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পোল্যান্ড প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। 
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের কাছে সম্প্রতি পাঠানো এক অভিনন্দন বার্তায় জেবিগনিউ রাউ তার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় গত বছর পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই আয়োজনের মাধ্যমে দুদেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হয়েছে।
দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সংলাপ শিগগিরই আবার শুরু হওয়ার আশা প্রকাশ করে জেবিগনিউ রাউ বলেন, ওয়ারশতে উপ-পররাষ্ট্রমন্ত্রী/পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে আরেকটি পর্বের আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষি-খাদ্য, খনি ও জ্বালানি রূপান্তর, সবুজ প্রযুক্তি এবং ডিজিটাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে দুদেশের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থায় দেশগুলোর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat