×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৮
  • ৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সড়ক দুর্ঘটনা
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় আজ শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কে ইট বোঝাই ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের যাদবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- অটোরিকশা চালক আল আমিন ও যাত্রী আপন চন্দ্র দাস।নিহত চালক আল আমিন উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে ও যাত্রী আপন চন্দ্র দাস ধীতপুর গ্রামের অমলেশ চন্দ্র দাসের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে একটি ইট বোঝাই ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে চালক আল আমিন ঘটনাস্থলেই মারা যায়। যাত্রী আপন চন্দ্র দাসকে গুরুতর অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহত দু’জনের মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat