×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের একটি দুগ্ধ খামারে ‘ভয়াবহ’ বিস্ফোরণ ও আগুনে প্রায় ১৮,০০০ হাজার গবাদি পশু মারা গেছে এবং একজন কৃষি কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
টেক্সাসের কৃষি কমিশনার সিড মিলার এক বিবৃতিতে বলেছেন, ‘টেক্সাসের ইতিহাসে এটি ছিল গবাদি পশুর জন্য সবচেয়ে ভয়াবহ আগুন। তিনি বলেছেন আগুন লাগার কারণ তদন্ত এবং পরিষ্কার করতে কিছুটা সময় লাগতে পারে।
সোমবার রাতে টেক্সাস প্যানহ্যান্ডেলের ডিমিট শহরের কাছে সাউথফর্ক ডেইরি ফার্মে বিকট শব্দে বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে।
ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস ফেসবুকে বলেছে, অগ্নিনির্বাপক কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ‘তারা নিশ্চিত করেছে যে, একজন ব্যক্তি ভিতরে আটকা পড়েছেন’। ফেসবুকে আরো বলা হয়েছে, ওই ব্যক্তিকে উদ্ধার করে লুবকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মিলার বলেছেন, বিস্ফোরণ এবং আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তিনি এটিকে ‘ভয়াবহ ঘটনা’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, ‘যখন আমরা এই ট্র্যাজেডির কারণ এবং ঘটনাগুলো জানতে পারব, তখন আমরা জনসাধারণকে আগুনের ভয়াবহতা সম্পর্কে অবহিত করবো যাতে ভবিষ্যতে এই ধরনের ট্র্যাজেডি এড়ানো যায়।’
ক্যাস্ট্রো কাউন্টি শেরিফ সাল রিভেরা আমারিলোতে সিবিএস অনুমোদিত সংস্থাকে বলেছেন, শস্যাগার থেকে সার অপসারণের সময় একটি সিস্টেম ‘অতি উত্তপ্ত’ হয়ে থাকতে পারে।
তিনি বলেছেন, ‘মিথেন গ্যাসের আগুনের কারণে বিস্ফোরণ ঘটলে সাথে সাথে তা দ্রুত ছড়িয়ে পড়ে’। এ ঘটনার একটি সঠিক তদন্ত করতে হবে।
টেক্সাস ট্র্যাজেডিকে উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম প্রাণী কল্যাণ দাতব্য সংস্থা অ্যানিমাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট টুইট করেছে, ‘খামারগুলোতে উন্নতমানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রাণীদের সুরক্ষার জন্য আরও বেশি কিছু করতে হবে।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat