×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ৫০২২ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার ৫৩টি এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসায় প্রায় সাড়ে পাঁচ টন চাল বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল তার নিজস্ব তহবিল থেকে এই চাল বিতরণ করেন। 

আজ শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন সাংসদের নিজস্ব ব্যবসায়ীক প্রতিষ্ঠান ইটভাটা চত্বরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০০ কেজি করে মোট ৫৩টি মাদ্রাসা প্রতিষ্ঠানে ৫হাজার ৩০০কেজি চাল বিতরণ করা হয়।

 এসময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদস্য রাহিদ সরদার প্রমূখ উপস্থিত ছিলেন। 

এসময় এমপি হেলাল বলেন বর্তমান সরকারই দেশের সকল এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসাকে আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় এনেছে। এইসব প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য মানবিক প্রধানমন্ত্রী অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। যেন এই সব ধর্মীয় প্রতিষ্ঠানের কেউ ধর্মকে ব্যবহার করে কোন প্রকারের ধর্মীয় সংঘাত সৃষ্টি করতে না পারে সেজন্য এই সব প্রতিষ্ঠানের যা যা প্রয়োজন সেগুলো পূরণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে আসছে। এই সব প্রতিষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ কিংবা অনুদানগুলো আসে সেগুলো আমি সরাসরি সেই সব প্রতিষ্ঠানের প্রধানদের হাতে অনুদানগুলো তুলে দেয়ার চেস্টা করি। সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবে আমার এই ধরণের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat