×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৯
  • ৫১১৩ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
তেঁতুলিয়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা লুৎফর রহমান বাবর
নওগাঁর মান্দায় মাতৃত্ব ভাতার কার্ড করে দেওয়ার নামে পাঁচ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা লুৎফর রহমান বাবর এর বিরুদ্ধে ।
অভিযোগ সূত্রে জানা যায়, চক সাবাই নিচপাড়া গ্রামের মোঃ হারেজ উদ্দিনের স্ত্রী মোছাঃ শাহিনুর বেগমের কাছ থেকে মাতৃত্ব ভাতার কার্ড করে দিবে বলে তার কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে এবং কার্ড করে দেওয়ার আগে পাঁচ হাজার টাকা নিয়েছে ও কার্ড করে দেওয়ার পর আরো পাঁচ হাজার টাকা নিবে বলেছে । বিগত প্রায় একমাস আগে মাতৃত্ব ভাতা কার্ড করে দেবে বলে পাঁচ হাজার টাকা ন্যায় ছাত্রলীগ নেতা লুৎফর রহমান বাবর।
শাহিনুর বেগম জানান, আমাকে মাতৃত্ব ভাতা কার্ড করে দেওয়ার নামে আমার কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে লুৎফর রহমান বাবর কিন্তু ওই সময় আমার কাছে ২হাজার টাকা ছিল এবং আমি মানুষের কাছ থেকে তিন হাজার টাকা ধার করে মোট পাঁচ হাজার টাকা তাকে দেই এবং ঈদের আগে বাকি পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য আমাকে বলেছে কিন্তু সে আমাকে এখন পর্যন্ত কোন মাতৃত্ব ভাতা কার্ড দেয়নি পরে আমাকে আমাদের ওয়ার্ডের মেম্বার বাবুল আলী আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে বিনামূল্য মাতৃত্বভাতা কার্ড প্রদানের জন্য ইউনিয়ন পরিষদের ডাকলে আমি সেখানে গিয়ে আমার এই ঘটনা খুলে বললে পরে মেম্বার আমাকে বুঝিয়ে বলে যে মাতৃত্ব ভাতা কার্ড নিতে কোন রকম টাকা লাগেনা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা মাতৃত্ব ভাতার কার্ড বিনামূল্য করে দেন । পরে আমি বাসায় এসে লুৎফর রহমান বাবর এর কাছ থেকে টাকা চাইলে সে টাকা দিতে অস্বীকার করে।
এ বিষয়ে জানতে লুৎফর রহমান বাবরের মুঠোফোনে ফোন দিলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর সে ফোন কেটে দেয় এবং তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat