×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ৪১৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড সুপারস্টার সালমান খানের হয়ে ক্ষমা চেয়ে বিপাকে পড়লেন রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্ত। সালমানের মতোই প্রাণনাশের হুমকি পেলেন তিনি।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ই-মেইলে আবারও মৃত্যুর হুমকি পেয়েছেন সালমান খান। সুপারস্টারকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণই গ্যাং। সুপারস্টারের সঙ্গে এবার তালিকায় রয়েছেন রাখি সাওয়ান্তও।
ই-মেইলে বিষ্ণই গ্যাং রাখিকে সালমান খানের কাছ থেকে দূরে থাকতে বলেছেন। গত মার্চ মাসে লরেন্স বিষ্ণই সালমানকে হত্যার হুমকি দেওয়ার পর রাখি রাস্তার মাঝখানে বসে সালমানের পক্ষ থেকে বিষ্ণই গ্যাংয়ের কাছে ক্ষমা চান। এরপর থেকেই সালমানের সঙ্গে টার্গেট হয়েছেন রাখি। কয়েক দিন ‘রকি ভাই’ নামে একজন ফোন করে আগামী ৩০ এপ্রিল সালমানকে হত্যার হুমকি দিয়েছিলেন। যদিও পরে এটি একটি প্রতারণামূলক কল বলে প্রমাণিত হয়।
রাখি নিজেকে ‘সালমান ভক্ত’ হিসেবে ঘোষণা করে থাকেন। কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছিলেন, ‘মেরে ভাই, সালমানের উপর খারাপ নজর দিও না। আমি বলছি সালমান খান খুব ভালো মানুষ। গরীবকে সাহায্য করে, একজন কিংবদন্তি, সালমান ভাইয়ের জন্য প্রার্থনা করো। উনি মানুষের জন্য কত কী করেন। আমি চাই সালমান ভাইয়ের শত্রুদের চোখ খারাপ হয়ে যাক। স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat