×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৫
  • ৪৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত ভিভিআইপি টার্মিনাল উদ্বোধন করেছেন।
জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তাঁর দুই সপ্তাহের ত্রিদেশীয় সরকারি সফরের প্রথম ধাপে টোকিওর উদ্দেশ্যে যাত্রার আগে তিনি আজ সকালে ভিভিআইপি টার্মিনালটি উদ্বোধন করেন।
টার্মিনালের ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী মোনাজাতে যোগ দেন। মন্ত্রিপরিষদের সদস্যগণ এবং পদস্থ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল চারদিনের সফরে জাপান গেছেন।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat