×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ২০৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন জাতের ব্রি ধান ১০১ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার  সকাল ৯টায়  গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চরবয়রা গ্রামের নসরু মোল্লার জমিতে উৎপাদিত ধান কেটে মাড়াই করে এ ফসল কর্তন ও মাঠ দিবস  পালন করা হয়।
চরবয়রা গ্রামের মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ ফসল কর্তন ও মাঠ দিবসের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আবদুল কাদের সরদার।
(ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে  (ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সাইস্টিফিক অফিসার সৃজন চন্দ্র দাস, মোঃ খালিদ হাসান তারেক, গোবরা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা পার্বতী বৈরাগী, কৃষক নসরু মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। (ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নসরু মোল্লার জমিতে উৎপাদিত ধান কেটে মাড়াই করে দেখা গেছে  ব্রি ১০১ জাতের ধন হেক্টরে ৭.৫৬  টন ফলন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat