×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৬৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বে ২০২২ সালে সাত কোটি ১০ লাখেরও বেশি লোকআভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। যা আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার(আইডিএমসি) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের(এনআরসি) যৌথ প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।
আইডিএমসি প্রধান আলেকজান্দ্রা বিলাক বলেছেন, এ সংখ্যা অতিমাত্রার।তিনি বলেন, অধিক হারে বাস্তুচ্যুতির মূল কারন ইউক্রেন যুদ্ধ। এছাড়া রয়েছে পাকিস্তানের বন্যা, বিশ্বজুড়ে নতুন ও চলমান সংঘাত এবং আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ধীর ও আকস্মিক কিছু দুর্যোগ।
গত বছর ইউক্রেনে এক কোটি ৭০ লাখ লোকের বাস্তুচ্যুতি ছাড়াও পাকিস্তানের ভয়াবহ বন্যার কারনে ৮০ লাখ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।সাব সাহারা অঞ্চলে এক কোটি ৬৫ লাখ লোক বাস্তুচ্যুত যার অর্ধেকেরও বেশি সংঘাতের কারনে হয়েছে।বিশেষ করে কঙ্গো ও ইথিওপিয়ার সংঘাত এ জন্যে দায়ী।এনআরসি প্রধান  জান এগল্যান্ড বাস্তুচ্যুতির এ উর্ধ্বগামিতাকে একটি পরিপূর্ণ ঝড় হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, দুর্যোগ ও সংঘাত যৌথভাবে জনগণের পূর্বে বিদ্যমান ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলেছে । একারণে ব্যাপকহারে বাস্তুচ্যুতি ঘটছে যা আগে কখনও দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat